স্পোর্টস বার্তা::
চলতি বছরে বর্ষসেরা ফুটবলারের নামের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে ফিফা। যেখানে ২৩ ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন সময়ের ৩ সেরা ফুটবলার রোনালদো, নেইমার ও মেসি। গেলো ৯ বছর ধরে পৃথিবীর সেরা ফুটবলারের মুকুটটি ভাগাভাগি করে আসছেন রোনালদো এবং মেসি। আর্জেন্টাইন সুপারস্টার মেসির সর্বোচ্চ ৫ বার এবং তারপরই পর্তুগিজ তারকা রোনালদো ৪ বার জিতেছেন এই সেরা ফুটবলারের তকমা। এবার, অবশ্য তাদের এই প্রতিযোগিতায় বেশ শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে হাজির করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
এবছর এখনো পুরোটা সময় শেষ না হওয়ায় জাতীয় দলের জার্সি গায়ে আহামরি পারফরমেন্স নেইমারের। যদিও ঐতিহ্যবাহী হলুদ জার্সি গায়ে জড়িয়ে ২ ম্যাচ খেলে ২টি গোল পেয়েছেন তিনি। এছাড়া ২০১৬-১৭ মৌসুমে বার্সার জার্সি গায়ে ৪৫ ম্যাচে ২০টি গোলও তার পারফরমেন্সের দ্যুতির জানান দিয়ে তাকে তুলে এনেছে বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায়। নতুন ক্লাব পিএসজিতে যোগ দিয়েই প্রথম ম্যাচে গোল করে বার্তা দিয়ে রেখেছেন এই ট্রফিটি নিজের করে নিতে কতটা অস্থির তিনি।
২০১৭ সালে জাতীয় দলের জার্সি গায়ে পর্তুগিজ তারকা রোনালদোর চেয়ে সফল ফুটবলার আর নেই বললেই চলে। ৭ ম্যাচে ৭টি গোল করেছেন তিনি। আর চির চেনা রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ২০১৬-১৭ মৌসুমে ৪৬ ম্যাচে ৪২টি গোল তার পকেটে। এবারের মৌসুমেও শুরু থেকেই ঝলক রয়েছে তার ফুটবলীয় কারিশমায়। সুপার কাপে বার্সেলোনার বিপক্ষে লাল কার্ড পেয়ে ৫ ম্যাচ নিষিদ্ধ হবার ২টি ম্যাচে তার নামের পাশে জ্বলজ্বল করছে ১টি গোলের মালিকানা।
তালিকায় থাকা আরেক শক্ত প্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ২০১৭ সালে নিজ দেশ আর্জেন্টিনার জার্সি গায়ে ২ ম্যাচে ১টি গোল রয়েছে তার। তবে, যাদের সাফল্য অনেকটাই নির্ভর করে মেসির কাঁধে, সেই বার্সার হয়ে ২০১৬-১৭ মৌসুমে ৫২ ম্যাচে ৫৪ গোল করে নিজেকে মানুষ হিসেবে নয় যেনো গোল মেশিন হিসেবেই ফুটবল ভক্তদের সামনে উপস্থাপন করেছেন তিনি। আর, নতুন মৌসুমে এরই মধ্যে বার্সা ২ ম্যাচ খেলায় সেখানেও ১টি গোল করেছেন লিও।
এই ৩ জনের বাইরে ফিফা বর্সসেরা সংক্ষিপ্ত ফুটবলারের তালিকায় আরো রয়েছেন সুয়ারেজ, গ্রিজম্যান, বুফন, ইব্রাহিমোভিচ, সানচেজ, ইনিয়েস্তার মতো তারকারা। তবে, এ তালিকায় জায়গা হয়নি পল পগবা কিংবা হিগুয়েনের মতো দামি ফুটবলারদের।
ফিফার সদস্য দেশগুলোর জাতীয় দলের কোচ, অধিনায়ক, সাংবাদিক ও দর্শকদের জন্য ভোটিং লাইন খুলে দেয়া হবে ২১ আগস্ট। ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ভোটদান। আর, আগামী ২৩ অক্টোবর ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঘোষণা করা হবে ২০১৭ সালের বর্ষসেরা ফুটবলারটির নাম।