• Latest News

    খুটাখালীতে শোক দিবসের র‌্যালীতে জনতার ঢল







    কক্সবার্তা ডট কম ডেস্ক:::
    চকরিয়া উপজেলার খুটাখালীতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের র‌্যালীতে জনতার ঢল নেমেছে।

    শুক্রবার বিকেল ৩ টায় অনুষ্টিত বিশাল র‌্যালীতে নেতৃত্ব দেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম।

    এসময় ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি বাহাদুর হক, সাধারন সম্পাদক এম বেলাল আজাদ, সাংগঠনিক সম্পাদক মনিরুল হক ভুট্টো, শোক দিবস উদযাপন কমিটির আহবায়ক যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম মিটু, সদস্য সচিব ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ারুল আজিমসহ ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,সেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী র‌্যালীতে অংশ নেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: খুটাখালীতে শোক দিবসের র‌্যালীতে জনতার ঢল Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান