• Latest News

    মহেশখালী উপজেলা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত





    কক্সবার্তা রিপোর্ট::
    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহেশখালী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের নির্ধারিত স্থান ঠাকুরতলাস্থ গ্রীন প্যালেস কমিউনিটি সেন্টারে পুলিশি বাধার কারণে অনুষ্ঠিত হতে না পারলেও হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিও মিছিলে মিছিলে সয়লাভ হয় পুরো উপজেলা সদর।

    পূর্ব নির্ধারিত উপজেলাj যুবদলের সম্মেলন ও কাউন্সিলে সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর আগের দিন রাত ১১ টায় মহেশখালী থানা পুলিশ সম্মেলন স্থল গ্রীন প্যালেস কমিউনিটি সেন্টারে গিয়ে তালা লাগিয়ে দেয়। এবং সম্মেলন না করতে নিষেধ করেন। পুলিশি বাধা সত্বেও জেলা যুবদলের নির্দেশে নির্ধারিত সম্মেলন সম্পন্ন করতে জোর প্রস্তুতি নেয় উপজেলা যুবদলের নেতারা। তারই প্রেক্ষিতে সকাল ১০ টা থেকে বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা মিছিল সহকারে আসতে থাকে ।

    নির্ধারিত সময়ে উপস্থিত হয় জেলা যুবদলের নেতারা। সম্মেলনে আগত নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে জেলা নেতাদের বরণ করে নিয়ে যায় নির্ধারিত স্থান গ্রীন প্যালেস কমিউনিটি সেন্টারে। সেখানে গিয়ে দেখা যায় গ্রীন প্যালেস কমিউনিটি সেন্টার হলরুমে তালা লাগানো এবং চাবিসহ কেয়ারটেকারকে পুলিশ নিয়ে যায়। উদ্বুত পরিস্থিতিতে জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জ্বল নেতাকর্মীদের শান্তিপূর্ণ অবস্থানের নির্দেশ দেয়। গ্রীন প্যালেস চত্তরে বাড়তে থাকে যুবদলের নেতাকর্মীদের আগমন।

    পরে বিক্ষুদ্ধ নেতাকর্মীদের উদ্দেশ্যে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জ্বল। তিনি সেখানে ঘোষনা দেন যত বাধায় আসুক আজকে আমরা সম্মেলন সমাপ্ত করেই যাব। পরে সেখান থেকে নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে সম্মেলনের কার্যক্রম শুরু করেন। উপজেলা যুবদলের সভাপতি মকসুদুল আলম নিরুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন ঘোষনা করেন জেলা যুবদলের সভাপতি জনাব ছৈয়দ আহমদ উজ্জ্বল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি জনাব এড: নুরুল আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জনাব জিসান উদ্দিন জিসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আকতার কামাল চৌধুরী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য এম মোকতার আহমদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু তাহের চৌধুরী, সহ-সভাপতি এখলাছুর রহমান, মো: শফি মেম্বার, রেজাউল করিম মেম্বার, যুগ্ন সম্পাদক আমিনুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকদলের সি: সহ-সভাপতি আতাউল্লাহ বুখারী, বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, দপ্তর সম্পাদক নুরুল আমিন, কক্সবাজার শহর যুবদলের সাধারণ সম্পাদক মাষ্টার জসিম উদ্দিন, চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি ইব্রাহিম খলিল কাকন, পৌর যুবদল সভাপতি মাহমুদুল করিম জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক মো: ইসমাইল, সহ- দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজি। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা। কোরআন তেলাওয়াত করেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাষ্টার কবির আহমদ।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মহেশখালী উপজেলা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান