• Latest News

    হাসতে গিয়ে মারা গেলেন এই মার্কিন মহিলা





    অবাক বিশ্ব:::
    গরমের ছুটিতে বেড়াতে গিয়েছিলেন মেক্সিকোয়। কথায় কথায় প্রচণ্ড হাসি। আর হাসতে হাসতেই প্রাণটা বেরিয়ে গেল আমেরিকার হিউস্টনের বাসিন্দা, পেশায় স্কুল শিক্ষিকা শ্যারন রেগোলি সিফার্নোর।

    গত সপ্তাহে মেয়ের সঙ্গে মেক্সিকোয় এক বন্ধুর বাড়ি যান বছর পঞ্চাশের শ্যারন। সেখানে ছাদের ওপর রেলিংয়ে হেলান দিয়ে গল্প করছিলেন তারা। কোনও কথায় তিনি হাসতে শুরু করেন।

    হাসতে হাসতে মাথাটা হেলিয়ে দেন পিছনে আর সঙ্গে সঙ্গে ভারসাম্য হারিয়ে নীচে পড়ে যান।

    মস্তিষ্কসহ গোটা শরীরে অসংখ্য আঘাত লাগে তার। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয়। নেশার ঘোরে এই ঘটনা ঘটেনি বলে তার ভাই দাবি করেছেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: হাসতে গিয়ে মারা গেলেন এই মার্কিন মহিলা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান