• Latest News

    টেকনাফে প্রবেশের চেষ্টাকালে ৩১ রোহিঙ্গাকে ফেরত




    কক্সবার্তা ডেস্ক::

    নাফ নদী অতিক্রম করে অবৈধভাবে টেকনাফে প্রবেশের চেষ্টাকালে নরিী-শিশুসহ ৩১ রোহিঙ্গাকে আটকের পর মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ কোস্টগাডের সদস্যরা। একটি ছোট নৌকা করে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়েছে।
    শনিবার ভোরে শাহপরীর দ্বীপের গুলারচর এলাকা দিয়ে তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ওই পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢোকার সময় তাদের আটক করা হয়েছিল।
    কোস্টগাডের চট্টগ্রাম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, শুক্রবার রাতে কোস্টগার্ডের নিয়মিত টহলকালে নাফনদীর গুলারচর এলাকা থেকে মিয়ানমারের নাগরিক বোঝাই একটি নৌকা আটক করা হয়। নৌকাতে ৪ শিশু ও ৯ নারীসহ মিয়ানমারের ৩১ জন নাগরিক ছিল।
    তিনি আরো জানান, আটক রোহিঙ্গা নাগরিকদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। রোহিঙ্গাা অনুপ্রবেশ ঠেকাতে রাত-দিন নাফনদীতে টহল দেয়া হচ্ছে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: টেকনাফে প্রবেশের চেষ্টাকালে ৩১ রোহিঙ্গাকে ফেরত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান