• Latest News

    কুতুপালং রোহিঙ্গা শিবিরে হাতির অাক্রমণে বৃদ্ধের মৃত্যু





    কক্সবার্তা ডেস্ক::

    উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বস্তিতে গভীর রাতে বন্যহাতির আক্রমণে মোঃ শরীফ (৬০) নামের এক বয়োবৃদ্ধ রোহিঙ্গার মৃত্যু ঘটেছে। রবিবার (২০ আগস্ট) ভোর ৩ টার সময় এ ঘটনা ঘটেছে।


    রোহিঙ্গা কমিউনিটি নেতা জাফর আলম জানান,  নিহত মোঃ শরীফ ই ব্লকের বাসিন্দা ও আলী জোহারের ছেলে। 


    এলাকাবাসির মতে, ঐ রাতে বন্য হাতির  দল কুতুপালং রোহিঙ্গা বস্তিতে আকস্মিক হামলে পড়ে ১৫ টি বস্তিবাসা তছনছ করে ফেলে।


     রোহিঙ্গারা হাতি তাড়াতে এগিয়ে গেলে হাতির ধাওয়ায় কয়েকজন কমবেশী আহত হয়। তৎমধ্যে মোঃশরীফ গুরুতর আঘাত পেলে তাৎক্ষণিক এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীফকে মৃত্যু ঘোষণা করেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কুতুপালং রোহিঙ্গা শিবিরে হাতির অাক্রমণে বৃদ্ধের মৃত্যু Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান