• Latest News

    চকরিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত


    মনির আহমদ, চকরিয়া:
    পরিবার পরিকল্পনা- জনগনের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন শীর্ষক শ্লোগান নিয়ে "বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৭" মঙ্গলবার সকাল ১১টায় চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনের মোহনায় পালিত হয়েছে। চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্রের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার মোং দিদারুল ইসলাম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,চকরিয়া সরকারী হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদুল হক এমবিবিএস বিসিএস(স্বাস্থ), চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সিরাজুম মুনিরা এমবিবিএস, এনজিওর চকরিয়া উপজেলা সমন্বয়কারী ও দুর্নিতি দমন কমিটির চকরিয় উপজেলা সভাপতি মোহাম্মদ নোমান,ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান সওকত ওসমান ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল,চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তা। উপস্থিত ছিলেন, লক্ষারচর ইউপি চেয়ারম্যান জিএম কাইছার সহ উপজেলা পরিবার পরিকল্পনা অফিস ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কর্মকর্তা সহকারী ও গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে "বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৭" এর ব্যনার সহকারে র্যালী উপজেলা চত্ত্বর প্রদক্ষিন করা হয়।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান