পার্বত্য প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে ছেমন আরা খাতুন (৪৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন তার মেয়ে আমেনা খাতুন (২৫)।
বুধবার (০৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ মাজেদের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রচণ্ড বৃষ্টিতে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় পাহাড় ধসে পড়ে। এসময় ছেমন আরা খাতুন মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত হন তার মেয়ে আমেনা খাতুন। একইসঙ্গে ওই পাড়ার বেশ কয়েকটি বসতঘর বিধ্বস্ত হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং হতাহতদের উদ্ধার করা হয়েছে বলে জানান। nb