শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর:
কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত যুবক ছৈয়দ করিম অবশেষে মারা গেছে। বিষয়টি নিশ্চিত করে তার নিকটতম এক আত্বীয় জানান, অবস্থা আংশকাজনক হওয়া কক্সবাজার থেকে চমেকে নেওয়ার পথে রাত সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয়। প্রাপ্ততথ্যে জানা যায়, ৯ জুলাই সকাল সাড়ে দশটার দিকে পাওনা টাকার বিরোধের জের ধরে স্থানীয় নতুন মহাল এলাকার লাল মিয়ার পুত্র ওসমান নিহত ছৈয়দ করিমকে টাকা ফেরত দেওয়ার বাহানা দিয়ে নিজ বাসায় ডেকে নিয়ে উপুর্যপুরী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার শোর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার পুর্বক দ্রুত কক্সবাজারস্থ একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। সেখানে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চমেকে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। ঐদিন রাতে তার স্বজনরা চমেকে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।সংগঠিত এ ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে বলে সুত্রে জানা গেছে।
স্থানীয় মেম্বার ফরিদুল আলমও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খাইরুজ্জামান জানান, ঘাতক ওসমানকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত দুই গ্রামবাসীর মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্য, কয়েকদিন আগে পূর্বে একই এলাকায় সাইফুল ইসলাম নামের এক মাদ্রাসা শিক্ষককে নির্মম ভাবে ছুরিকাঘাত করে খুন করে। আবারও উক্ত স্থানে প্রবাসী যুবককে ছুরিকাঘাতের ঘটনায় জনমনে অজানা আতংক বিরাজ করছে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চৌফলদন্ডীতে ছুরিকাঘাতে আহত যুবক অবশেষে মারা গেছে
Rating: 5
Reviewed By: Unknown