কক্সবার্তা ডেস্ক:
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য স্বতন্ত্র ওয়েবসাইট তৈরি করা হয়েছে।
এর ঠিকানা হচ্ছে- shed.gov.bd । ওয়েবসাইটটি থেকে এ বিভাগ সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি পাওয়া যাবে।
রোববার (৯ জুলাই) এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
তারা বলেছে, পূর্বের ওয়েবসাইটের ( moedu.gov.bd ) মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটেও প্রবেশ করা যাবে।
গত বছরের ৩০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়কে পুনর্গঠন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ নামে দু’টি বিভাগ গঠন করা হয়। nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নতুন ওয়েবসাইট
Rating: 5
Reviewed By: Unknown