কক্সবার্তা ডেস্ক:
বরিশালের বানারীপাড়ায় ২৯পিস ইয়াবাসহ গ্রেফতার বরিশাল মেট্রোপলিট্রন পুলিশের বিমানবন্দর জোন কার্যালয়ের কনস্টেবল কাম কম্পিউটার অপরেটর মেহেদী হাসানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রবিবার মেট্রো পুলিশ হেডকোয়ার্টার থেকে এক আদেশে তাকে বরখান্ত করা হয়।
কনস্টেবল মেহেদী হাসান বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া গ্রামের মৃত আইউব আলী আকনের ছেলে।
মেট্রো পুলিশের সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক কনস্টেবল মেহেদীকে সাময়িক বরখাস্তের সত্যতা নিশ্চিত করে বলেন, কনস্টেবল মেহেদীসহ দুইজনকে ইয়াবাসহ বানারীপাড়া থানায় আটক করা হয়েছে। ওই মামলায় সে হাজতে রয়েছে। এছাড়াও বিভাগীয় মামলা দায়ের করে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত শুক্রবার রাতে হাফ ইউনিফর্ম অবস্থায় মাদক বেঁচা-কেনার সময় বানারীপাড়ার শাখারিয়া এলাকা থেকে মেহেদী সহ ২জনকে ৩৯পিস ইয়াবা সহ আটক করে স্থানীয় থানা পুলিশ। মেহেদীর কাছ থেকে ২৯পিস এবং তার সঙ্গে থাকা সাঈয়েদ নামে আরেক জনের কাছ থেকে উদ্ধার করা হয় ১০পিস ইয়াবা। এ ঘটনায় উভয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বানারীপাড়া থানা পুলিশ।
pb সংগৃহীত ছবি
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ইয়াবাসহ আটক পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত
Rating: 5
Reviewed By: Unknown