• Latest News

    রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন বিদায়ী সুইডিশ রাষ্ট্রদূত


     
    কক্সবার্তা ডেস্ক:
    বুধবার বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত ইয়োহান ফ্রিসেল বিদায়ী সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
    সাক্ষাৎ শেষে প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপতি সাফল্যের সাথে কাজ করার জন্য বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। একইসঙ্গে স্বাধীনতার অল্প কিছুদিনের মধ্যে ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য সুইডিশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
    প্রেস সচিব বলেন, বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কাজে সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি (সিডার) সহযোগিতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এর ফলে বাংলাদেশে আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়ছে। তিনি আশা করেন, ভবিষ্যতে এই সহযোগিতা আরও সম্প্রারতি হবে।
    বিদায়ী দূত বলেন, সুইডেন বালাদেশে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি বলেন, সুইডেন বাংলাদেশ থেকে তৈরি পোশাক নেয়; এ খাতের উন্নয়নে বিভিন্ন সহযোগিতা অব্যাহত রেখেছে। বিদায়ী দূত এসময় তার দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
    প্রসঙ্গত, ২০১৪ সালের ৩ নভেম্বর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে বাংলাদেশে কাজ শুরু করেন সুইডিশ দূত। kv

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন বিদায়ী সুইডিশ রাষ্ট্রদূত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান