• Latest News

    চকরিয়ায় ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করতে গিয়ে বন্ধুর হাতে বন্ধু খুন, ঘাতক আটক


    নিজস্ব প্রতিনিধি:
    চকরিয়ায় ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করতে গিয়ে বখাটে বন্ধুর হাতে ছুরিকাঘাতে খুন হয়েছে আনিসুর রহমান আনাছ (১৮) নামের এক যুবক। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চকরিয়া পৌরসভার ৬নম্বর ওর্য়াডের কাহারিয়া ঘোনা মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত যুবক আনাছ একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে বলে সুত্রে জানায়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘাতক মো: সোহেল প্রকাশ ছেহেলকে পুলিশ গ্রেফতার করেছে।
    স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়,নিহত যুবক আনাছের কাছ থেকে তার বখাটে বন্ধু সোহেল বৃহস্পতিবার বিকালে একটি মুঠোফোন চাই তার কাছ থেকে। কিন্তু আনাছ তার সহপাঠিকে মোঠোফোন দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দুজনেই মধ্যে চরম ভাবে বাকবিতান্ডা হয়। বাকবিতান্ডার একপর্য়ায়ে সোহেল আনাছকে বেধড়ক মারধর করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে আনাছকে উদ্ধার করে চকরিয়া সরকারী হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে আনাছ বাড়ি ফেরার পথে পথিমধ্যে আনাছের বখাটে বন্ধু সোহেল পিছন থেকে এসে অতর্কিত ভাবে তার পিঠে ও পেটে দর্জি কাপড় কাটার কাঁচি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই যুবক আনাছের মৃত্যু হয়। তবে পুলিশ ঘাতক মো: সোহেল প্রকাশ ছেহেলকে সরকারী হাসপাতাল থেকে গ্রেফতার করেছে।
    জানতে চাইলে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ছুরিকাঘাতে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে প্রাথমিক ছুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলা হিসেবে লিপিবদ্ধ করা হবে। তবে ঘটনায় জড়িত ঘাতক সোহেল প্রকাশ ছেহেলকে গ্রেফতার করেছে পুলিশ।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করতে গিয়ে বন্ধুর হাতে বন্ধু খুন, ঘাতক আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান