• Latest News

    পরকীয়ার কারণে একজনের বউয়ের সাথে অপর জনের বউ বদল!


    কক্সবার্তা ডেস্ক:
    সিরাজগঞ্জের কামারখন্দে পরকীয়া প্রেমের কারণে একজনের বউয়ের সাথে অন্যেজনের বউ রদবদলের ঘটনা ঘটেছে। প্রায় মাস খানেক আগে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে রঙ্গরসের সৃষ্টি হয়েছে।
    স্থানীয়রা জানান, বাঁশবাড়িয়া গ্রামের মোশারফের ছেলে সেলিম মালেয়শিয়া থাকাবস্থায় তার স্ত্রী এক সন্তানের জননী সোমা খাতুনের সাথে একই গ্রামের পরান শেখের ছেলে এক সন্তানের জনক সোহেলের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গভীর প্রেমের টানে সোমা তার দুই বছরের ছেলে ও স্বামীকে ফেলে রেখে সোহেলের সাথে পালিয়ে যায়। পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়। এ ঘটনার সোহেলের স্ত্রী ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে মালয়েশিয়ায় অবস্থানরত সোমার স্বামী সেলিমের সাথে মোবাইলে সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে গত ৭ জুলাই পরিবারের সম্মতিক্রমে মোবাইলের মাধ্যমে সোহেলে স্ত্রীর সাথে সেলিমের বিবাহ হয়। পরকীয়া প্রেমের কারণে বউ রদবদলের ঘটনায় এলাকার মানুষের মধ্যে রঙ্গরসের সৃষ্টি হয়েছে।
    স্থানীয় ইউপি সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেলিমের বউয়ের সাথে সোহেলের পাঁচ মাস আগে বিয়ে হয়েছে। আর সোহেলের বউয়ের সাথে সেলিমের সাথে বিয়ে হয়েছে কয়েকদিন আগে। ঘটনাটি এলাকায় দারুণ রঙ্গরসের জন্ম দিয়েছে। তবে দুই পরিবারই বিষয়টি মেনে নিয়েছে। pb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পরকীয়ার কারণে একজনের বউয়ের সাথে অপর জনের বউ বদল! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান