কক্সবার্তা ডেস্ক:
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ফিশারীঘাট, সদরঘাট ও নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার ৮০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার গভীর রাতে গ্রেফতার ব্যক্তিরা হলেন- আবদুস সালাম (৫০), নুর মোহাম্মদ (৪০) ও শমশের আলী (৩৫)। প্রত্যেকেই কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মহানগরের উপপরিচালক শামীম আহম্মেদ বলেন, কালো স্কচটেপে ইয়াবা মুড়িয়ে বুলেটের আকার তৈরি করে সেগুলি কলায় প্যাঁচিয়ে গিলে ফেলেন ওই তিন ব্যক্তি। এভাবে পেটের ভেতরে করে ইয়াবাগুলো নিয়ে চট্টগাম এসেছিলেন তারা।
তিনি জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তিনজনের পেটের ভেতরে থাকা বুলেট আকারের প্যাকেটগুলো বিশেষ উপায়ে তাদের পেট থেকে মলদ্বার দিয়ে বের করা হয়। সেখান থেকে পাঁচ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শামীম আহম্মেদ জানান, গ্রেফতার ব্যক্তিদিরে বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে।nt
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কলার সাথে গিলে ইয়াবা পাচারের চেষ্টা: পেট থেকে ৫হাজার ৮শত পিস ইয়াবা উদ্ধার
Rating: 5
Reviewed By: Unknown