• Latest News

    ত্রাণ নিয়ে দুর্নীতি করলে ছাড় দেওয়া হবে না -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী


    ডেস্ক রিপোর্ট : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ঘূর্ণিঝড় মোরায় আক্রান্তরা কেউ না খেয়ে থাকবে না। প্রত্যেকের খাবার দাবার এবং স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত সরকারি ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। তবে ত্রাণ নিয়ে কেউ যদি অনিয়ম করে তাদের কেউ রেহাই পাবে না।
    রোববার (০৪ জুন) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, রামুর গর্জনিয়া ও টেকনাফের বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।
    এ সময় দুর্গতদের ধৈর্য ধরে সরকারি সহায়তা গ্রহণ করার আহ্বান জানান মোফাজ্জল হোসেন মায়া।
    ত্রাণ বিতরণকালে মন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, ত্রাণ ও দুর্যোগ সচিব শাহ কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আব্দুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ত্রাণ নিয়ে দুর্নীতি করলে ছাড় দেওয়া হবে না -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান