আন্তর্জাতিক ডেস্ক:
ওয়াশিংটন থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার জন্য ওয়াশিংটনে অবস্থান করছেন তিনি। সেখান থেকেই এক টুইট বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়ে মোদি লিখেছেন, ‘সকলকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানাই। এই শুভ দিনে সমাজে ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠিত হোক।
অপরদিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি লিখেছেন, ‘দেশবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। বিশেষ করে ভারত এবং বিদেশে থাকা মুসলিম ভাই-বোনদের। এই পবিত্র উৎসব সকলের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সুযোগ বয়ে আনুক। যাতে মানব সমাজের সেবায় যুক্ত হতে পারি।’ kv
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
Rating: 5
Reviewed By: Unknown