মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া :
চকরিয়া উপজেলাধীন খুটাখালী ইউনিয়নে এক আওয়ামীলীগ সভাপতির বিরুদ্ধে জায়গা-জমি সংক্রান্ত বিষয়ক জেরে মামলা দায়ের করা হয়েছে। গত ২৯মে খুটাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি আক্তার আহমেদ বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত চকরিয়ায় এ ফৌজদারী অভিযোগটি দায়ের করেন। অভিযোগে জানাযায় বাদী তার ভোগ দখলীয় ৬৭৪/১০১৮ বিএস ৩২১৩নং দাগের ৮১ শতক জমি থেকে ৭০কড়া জমি নিয়ে আসামী খুটাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জিল্লুর রহমানের সাথে বীরুধ সৃষ্টি হয়। এতে একপর্যায়ে মারামারি ঘটনা সৃষ্টি করেন বলেও উল্লেখ করেন এবং এসময় সে এবং তার সহযোগীরা মারধর পূর্বক বাদীর মানিব্যাগ থেকে ৪০টি হাজারী নোট ছিনিয়ে নেয়। অপরদিকে আওয়ামীলীগ সভাপতি জিল্লুর রহমান উপরোক্ত মিথ্যা অভিযোগের ব্যাপারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ ব্যাপারে তিনি বলেন ৫জানুয়ারি রোড বেরিকেট দিয়ে জালাও পোড়াও অগ্নিসংযোগকারী, অস্ত্র, মাদক, হত্যা, নারী নির্যাতন সহ একাধিক মামলার আসামি এই বিএনপি নেতা আক্তার মেম্বার তার দায় ঠেকাতে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। প্রকৃত পক্ষে এ বিষয়ে কোন ঘটনাই ঘটেনি। জায়গা-জমির বীরুধ থাকলেও তা উপজেলা পরিষদের চেয়ারম্যানের হাতে বিচারাধীন রয়েছে। এবিচারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয় আমাকে হয়রানি করতে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেন। এব্যাপারে আদালতে অভিযোগ দায়ের দিন আমার এলাকা ১নং ওয়ার্ডে প্রতিবাদে সমাবেশ হয় এবং এতে প্রায় শতাধিক আওয়ামীলীগ নেতা কর্মী উপস্থিত ছিলেন। এবং তারা সকলে এই মিথ্যা মামলার প্রতিবাদ ও অনতি বিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানান। জিল্লুর রহমান আরো জানায় আমার সাথে ওই সন্ত্রাসী বিএনপি নেতার সাথে জায়গা-জমির বীরুধ থাকতে পারে কিন্তু তাই বলে মিথ্যা মামলা দায়ের করে আমাকে হয়রানী করতে পারে না। খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. বেলাল আজাদ বলেন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জিল্লুর রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও সাজানো। এবং এর প্রতিবাদে সম্প্রতি ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে এক প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। অনতি বিলম্বে আওয়ামীলীগ নেতা জিল্লুর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা যদি প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচীর দেওয়া হবে বলে জানায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: খুটাখালীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মামলা
Rating: 5
Reviewed By: Unknown