• Latest News

    ইতিহাস তৈরি করলেন সাকিব-রিয়াদ


    স্পোর্টস ডেস্ক:
    ৩৩ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে ২২৪ রানের জুটি গড়া ছিল অবিশ্বাস্য একটি কর্ম। আর সেই কর্ম সম্পাদন করলেন সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদ। দু’জন মিলে অবিশ্বাস্য জুটি গড়ে অবিস্মরণীয় জয় উপহার দিলেন বাংলাদেশকে।
    ৩৩ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদ জোড়া সেঞ্চুরি করে জানান দিলেন টাইগাররা এখন আগের অবস্থানে নেই। তারা যে কোন মুহুর্তে বিপর্যয় কাটিয়ে উঠতে পারে।
    সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদ জোড়া সেঞ্চুরিতে অবিশ্বাস্য ব্যাটিংয়ে নতুন রেকর্ড তৈরি হলো। সৃষ্টি হলো নতুন ইতিহাস। বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে এতদিন ডাবল সেঞ্চুরির কোন জুটি ছিল না। সর্বোচ্চ জুটিটি ছিল ১৭৮ রানের। পাকিস্তানের বিপক্ষে তামিম আর মুশফিকের।
    সাকিব আর মাহমুদউল্লাহ মিলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম দুইশতোর্ধ্ব রানের জুটি গড়ে ইতিহাস তৈরি করলেন।
    pbসংগ্রহীত ছবি//

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ইতিহাস তৈরি করলেন সাকিব-রিয়াদ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান