কক্সবার্তা ডেস্ক:
কক্সবাজার শহরের আল-ফুয়াদ হাসপাতাল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সালাউদ্দিন নামে এক সন্ত্রাসীকে আটক করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার রাত সাড়ে এগারটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করা হয়। এঘটনায় জড়িত সন্দেহে আরও দুইজন আটক করা হয়েছে। আহত সালাউদ্দিন পাহাড়তলী এলাকার মৃত আবুল হাশেমের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শহরের পাহাড়তলী এলাকায় নিজেদের মধ্যে অস্ত্র পরীক্ষা চালানোর সময় দুর্ঘটনাবসত গুলি ছুটে সালাউদ্দিনের গায়ে লাগে। এতে গুরুতর আহত হয় সালাউদ্দিন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কক্সবাজার শহরের আল-ফুয়াদ হসপিটালে ভর্তি করা হয়। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল তাকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রণজিত কুমার বড়ুয়া জানান, নিজেদের অস্ত্র পরীক্ষা করার সময় এঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত সন্দেহে আরও দুইজনকে আটক করা হয়েছে। সালাউদ্দিন এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন সময় সদর থানায় একাধিক অভিযোগও রয়েছে। তবে আরও কারা জড়িত আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
তবে এদিকে সদর থানার ওসি অপারেশন মাইন উদ্দিন জানান, গুলিবিদ্ধ কোন রোগি আসলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানানোর নিয়ম থাকলেও আল-ফুয়াদ কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়নি। তাতেই একটি সন্দেহ জাগে এবিষয়টিতে আল-ফুয়াদের কেউ জড়িত রয়েছে কিনা তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে।sc
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজারে গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী সহ আটক-৩
Rating: 5
Reviewed By: Unknown