• Latest News

    মোবাইল ফোনের কলরেট আরও কমানো যেতে পারে -ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী

    অনলাইন ডেস্ক:
    প্রয়োজনে মোবাইল ফোনের কলরেট আরও কমানো যেতে পারে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।মঙ্গলবার জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য দিলারা বেগমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, মোবাইল ফোনের কলরেটের সর্বনিম্ন অবস্থানের দিক থেকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বর্তমানে সর্বনিম্ন ২৫ পয়সা হতে সর্বোচ্চ দুই টাকা কলরেট নির্ধারণ করা আছে।তিনি জানান, প্রতিযোগিতামূলক মার্কেটে মোবাইল কোম্পানিগুলো নির্ধারিত এই কলরেটের মধ্যেই তাদের ব্যবসা পরিচালনা করে। পাশ্ববর্তী দেশসমূহের তুলনায় এটি যথেষ্ট কম।তিনি আরও জানান, বর্তমানে দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ১৩ কোটি ৩১ লাখ ১৪ হাজার ২০৬ এবং ইন্টারনেট গ্রাহক সংখ্যা সাত কোটি ৭৭ হাজার ৯৬৯।ন্যাপের আমিনা আহমেদের প্রশ্নের জবাবে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানান, জনগণের নিকট ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার জন্য দুটি বেসরকারি প্রতিষ্ঠানকে নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) লাইসেন্স দেয়া হয়েছে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে ফাইবার অ্যাট হোম লিমিটেড ও সামিট কমিউনিকেশন লিমিটেড।এদিকে চলতি অর্থ বছরে মোবাইল ফোন কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোন সর্বোচ্চ রাজস্ব দিয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি অর্থ বছরের পহেলা জুলাই থেকে ১০ জুন পর্যন্ত সময়ে মোট ৮৫৫ কোটি এক লাখ রাজস্ব আদায় হয়েছে। এরমধ্যে গ্রামীণফোন সর্বোচ্চ ৪৩০ কোটি ৯৯ লাখ টাকা রাজস্ব দিয়েছে। গত অর্থ বছরে (২০১৫-২০১৬) প্রতিষ্ঠানটি রাজস্ব দিয়েছিল ৫২৮ কোটি ৮৪ লাখ টাকা।একই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদে জানান, চলতি অর্থ বছরে রবি আজিয়াটা লিমিটেড ২২১ কোটি ৭০ লাখ টাকা, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেড ১৬১ কোটি ৩৬ লাখ টাকা, এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ১৪ কোটি ৮৬ লাখ টাকা, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড ১১ কোটি ৪ লাখ টাকা এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড ১৫ কোটি ৬ লাখ টাকা রাজস্ব দিয়েছে।
    jo//সংগ্রহীত ছবি

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মোবাইল ফোনের কলরেট আরও কমানো যেতে পারে -ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান