মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া :
চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে বসতবাড়ীর সীমানা বীরুধে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে। ইতোমধ্যে উভয় পক্ষের বিষয়টি নিয়ে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। ইউনিয়নের ৯নং ওয়ার্ড পশ্চিম নতুন পাড়ার দুই বসতবাড়ির মধ্যবর্তী চার কড়া জায়গা নিয়ে এ বিরুধের সৃষ্টি হয়। ভুক্তভোগী মৃত মোস্তফা কামালের পুত্র হুমাইয়ুন কবির (৩০) অভিযোগে জানায় তার পৈতৃক ভিটে বাড়িতে যুগযুগ ধরে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছে। অপরপক্ষে তার বাড়ির নিকটবর্তী বদিআলম মাঝির পুত্র সিরাজুল হক প্রকাশ সিরাজ কোম্পানি (৫২) একজন পরধনলোভী ও ঈর্ষা পরায়ণ লোক হয়। টাকা ও ক্ষমতার জোর সে এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। সম্প্রতি হুমাইয়ুন কবিরের বসতবাড়ির সাথে লাগোয়া চার কড়া পরিমান অংশ প্রতিপক্ষ সিরাজ কোম্পানির আয়ত্বে নিয়ে নেয়। এতে বাধা দিতে গেলে হুমাইয়ুনকে মারবে কাটবে বলে মামলা মোকাদ্দমার ভয় ভীতি প্রদর্শন করেন। উপায়ান্তর না দেখে সে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সালিশ বিচারে সরণাপন্ন হয়। ইতিপূর্বে স্থানীয় সালিশ বিচারে বসতে তাকে ডাকা হলে সিরাজ কোম্পানি দাপটের সাথে কোনপ্রকার কর্ণপাত করেনি। অবশেষে গত শুক্রবার (৯ জুন) জুমার নামাজের পর স্থানীয় ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠকে বসে। এতে তারা ভিটে বাড়ির বিরুধীয় সিমানার অবস্থান সরেজমিনে পরিদর্শন করে উভয় পক্ষ নিয়ে সুষ্টু সমাধানের চেষ্টা করেন। এব্যাপারে স্থানীয় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য গিয়াস উদ্দিন বলেন আমরা উভয়ের বিভেদ মীমাংসায় বৈঠকে বসছিলাম এবং বৈঠকের সিদ্ধান্তের কথা উভয়কে জানিয়েছি। এরপরও তারা যদি না মানে কয়েক দিনের মধ্যে আরো একটি বৈঠকে বসব। এসময় চুড়ান্ত রায় দিয়ে দেওয়া হবে।'
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: খুটাখালীতে সীমানা বীরুধে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা
Rating: 5
Reviewed By: Unknown