উপকুলীয় প্রতিনিধি :
চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ জুন বিকাল ৪টায় এ মাহফিল সম্পন্ন হয়। বদরখালী বাজারস্থ জাতীয় পার্টির প্রবীন ও ত্যাগী নেতা ও বদরখালী ইউনিয়ন জাতীয় পার্টির সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী হাজী নুরুল হক সিকদার এর অফিস হলরুমে অনুষ্টিত উক্ত অনুষ্টানে হাজী নুরুল হক সীকদারের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির প্রভাবশালী সদস্য ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মৌলানা ছিদ্দিক আহমদ, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ আলমগীর হোসেন, বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এস এম জামাল উদ্দিন। এত আরো উপস্থিত ছিলেন প্রবীন জাপা নেতা এম আব্দু ছাত্তার খাঁন, ডাক্তার নুর নবী, নুরুল আবছার, আব্দুল কাদের, কহিনুর জুয়েল , সোহেল , বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সাবেক সফল সভাপতি সহ শত শত ওয়ার্ড কর্মীবৃন্দ। বদরখালী ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব হাফেজ মুহাম্মদ ইকবালের সঞ্চালনায় আলোচনা শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রনায়ক হুসেইন মোহাম্মদ এরশাদের দার্ঘায়ু এবং মঙ্গল কামন সহ চকরিয়া পেকুয়ার মাননীয় জাতীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ ইলিয়াছের সাফল্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন ক্বারী হাফেজ কবির আহমদ।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: বদরখালীতে জাতীয় পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত
Rating: 5
Reviewed By: Unknown