মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা:
বান্দরবানের আলীকদম উপজেলার মাতামুহুরী নদী থেকে লিংতই ম্রো (৫০) নামক এক জুম চাষির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলার চৈক্ষ্যং এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লিংতই ম্রো ৪ নম্বর কুরুক পাতা ইউনিয়নের আমেন পাড়ার লংকক ম্রো এর ছেলে।
করুক পাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো জানান, গত সোমবার লিংতই ম্রো তার জুমের খামারে পূজা করতে যান। তিনি সেখান থেকে আর ফিরেননি। অনেক খোঁজাখুজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। বুধবার স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে নদীতে লাশ ভাসার সংবাদ পেলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ নদী থেকে লাশ উদ্ধার করে।
আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী সাইদুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের আবেদন অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: আলীকদমের মাতামুহুরী নদী থেকে লাশ উদ্ধার
Rating: 5
Reviewed By: Unknown