• Latest News

    বদরখালীতে মোরা'র আঘাতে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নুরুল হুদার দোকান বিধ্বস্ত, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি


    আল জাবের, বদরখালী:

    মঙ্গলবার চকরিয়া উপজেলায় আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় ‘মোরা’। এসময় ৩ হাজার ৬৫০টি পরিবার বেশী ও ২ হাজার ১শত পরিবার আংশিক ক্ষতির শিকার হয়েছে বলে জানিয়েছেন চকরিয়া উপজেলা প্রশাসন। ঘূর্ণিঝড়ে বিধস্ত লোকজন জানায়, এখনো তারা সরকারী বেসরকারী কোন সহায়তা পায়নি। ফলে খাদ্য অভাব ও পানীয় জলে কষ্ট পাচ্ছে ক্ষতিগ্রস্থ লোকজন।
    এদিকে ঘূর্ণিঝড়ে বিধস্ত চকরিয়া উপজেলার বদরখালী বাজারের নতুন জেড়ি সংলগ্ন ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা পিতা কাছিম আলী সাং ৪ নং ওয়ার্ড টুটিয়া খালী পাড়া বদরখালী,এসময় তিনি ঘূর্ণিঝড়ের কবল থেকে রক্ষা পাননি, তাহার দোকান সহ বাতাসের গতিতে ডিভি,ফ্রিজ,মালামাল আসবাপত্র সহ প্রায় তিন লক্ষ টাকা ক্ষতি হয় বলে স্হানী চেয়ারম্যান খাইরুল বশর কে জানান এখন ও কোন প্রকার সহায়তা পাননি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা। একই সাথে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, বলেন বদরখালী ক্ষতিগস্হ পরিবারকে সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন।
    সরজমিনের ঘুরে দেখা যায়, ঘূর্ণিঝড়ে চকরিয়া-বদরখালীতে রোডের দু'পাশের গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ‘মোরা’র আঘাতে উপজেলার বিভিন্ন স্থানে অর্ধশত বিদ্যুতের খুঁটি পড়ে যায় এবং প্রচুর স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে ৫/১০ দিন লাগতে পারে বলে জানায় চকরিয়ায বিদ্যুৎ এবং সড়ক ও জনপদ বিভাগ। প্রচন্ড বাতাসে লন্ডভন্ড হয়ে যাওয়া কাঁচা-পাকা বাড়ির লোকজন এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। অনেকে জানায়, শুধু পানি খেয়ে তারা রোজা রেখেছে। স্থানীয় জন-সাধারণকে স্ব-উদ্যোগে রাস্তায় উপর ভেঙ্গে পড়া গাছপালা অপসারণ করতে দেখা যায়।
    বুধবার দুপুর ১টায় বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশর সাংবাদিকদের বলেন , আমার বদরখালী ইউনিয়নের বিভিন্ন স্হানে কম বেশি এলাকায় ১ হাজার পরিবার সম্পূর্ণ বিধস্ত ও ১ হাজার পরিবার আংশিক ক্ষতি হয়েছে। এছাড়া প্রচুর গাছপালা ভেঙ্গে পড়েছে। ক্ষতির শিকার হয়নি এমন পরিবার খুঁজে পাওয়া যাবেনা। সব মিলিয়ে শুধু বদরখালীতে ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা।
    চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সাহেদুল ইসলাম বলেন, এখনো কোন প্রকার ত্রাণ আমাদের কাছে পৌছায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ জেলা প্রশাসনকে জানানো হয়েছে।
    চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম বি,এ আনার্স এম এ বলেন, দ্রুত সরকারী সাহায্য ক্ষতিগ্রস্থদের কাছে পৌছানো হবে। ক্ষতিগ্রস্থদের নামে তালিকা তৈরি করা হয়েছে।
    (ফাইল ছবি)

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বদরখালীতে মোরা'র আঘাতে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নুরুল হুদার দোকান বিধ্বস্ত, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান