• Latest News

    ‘এই বাজেট লুটপাটের বাজেট’


    কক্সবার্তা ডেস্ক:
    সরকারের ঘোষিত নতুন ২০১৭-১৮ অর্থবছরের বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বলে অভিহিত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
    তিনি বলেছেন, এ বাজেট লুটপাটের বাজেট। এ বাজেট আওয়ামী লীগের চুরির বাজেট। এ বাজেট সম্পর্কে অর্থমন্ত্রীও (আবুল মাল আব্দুল মুহিত) কিছু জানেন না। হাসিনার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কথা মতো এই বাজেট হয়েছে, হাসিনা যেভাবে চান, এ বাজেট হলো তা-ই।
    বৃহস্পতিবার (১ জুন) সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন খালেদা জিয়া।
    বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে।
    সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, অ্যাডভোকেট আহমেদ আজম খান, মীর মোহম্মদ নাসির উদ্দিন, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, অ্যাডভোকেট বোরহান উদ্দিন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারসহ শীর্ষ আইনজীবী নেতারা।
    সভা পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী সমিতির মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
    ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু প্রমুখ। nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ‘এই বাজেট লুটপাটের বাজেট’ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান