• Latest News

    শাবানা আর মৌসুমীকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী!

    বিনোদন ডেস্ক:
    একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবানা হঠাৎ করেই চলচ্চিত্র ছেড়ে দেন। লোকচক্ষুর আড়ালেও চলে যান। দেশ ছেড়ে পাড়ি জমান সুদূর আমেরিকায়। পরিবার-পরিজন নিয়ে সেখানেই থিতু এখন। দেশে খুব একটা আসেন না। দেশের চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে খুব একটা যোগাযোগ রাখেন না।
    শাবানা সম্প্রতি দেশে এসেছেন। তারপরও প্রকাশ্যে আসেননি। তিনি ঢাকায় কোথায় আছেন, কেমন আছেন-তা-ও জানা যাচ্ছে না। তবে তিনি যে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তা নিশ্চিত হওয়া গেছে। এ সময় চিত্রনায়িকা শাবানা আর মৌসুমীকে জড়িয়ে ধরেছেন প্রধানমন্ত্রী।
    এ সময় আরও উপস্থিত ছিলেন প্রযোজক ও শাবানার স্বামী ওয়াহিদ সাদিক, চিত্রনায়ক আলমগীর এবং চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।
    সোমবার বিকালে প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎকারের মুহূর্তের একটি ছবি ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।
    ফেসবুকে গুলজার লিখেছেন, ‘আজ আমার জীবনের একটি স্মরণীয় দিন। আমার পরম শ্রদ্ধেয় আপা জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করার মুহূর্তটির কথা আমি কোনদিন ভুলতে পারবো না।’। শাবানা আপা, আলমগীর ভাই, ওয়াহিদ সাদিক ভাই, মৌসুমী এবং আমি গিয়েছিলাম আমাদের বড় বোনের সাথে দেখা করতে।
    তিনি আরও লেখেন, ‘শাবানা আপাকে দেখার সঙ্গে সঙ্গেই তিনি (প্রধানমন্ত্রী) দু’হাত বাড়িয়ে দিয়ে তাকে বুকে টেনে নিলেন। শাবানা আপাও আবেগে আপ্লুত হয়ে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরলেন। এ সময় মৌসুমী কাছেই দাঁড়িয়ে ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও ডেকে বললেন, তুমিও আসো। মৌসুমী কাছে গেলে তাকেও বুকে জড়িয়ে ধরলেন জনদরদী এই নেত্রী।’
    পরে মুশফিকুর রহমান গুলজার সময়ের কণ্ঠস্বরকে জানান, আজ সকাল ১১টার দিকে সংসদ ভবনের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলাম। তিনি মিটিংয়ে থাকার কারণে দুপুর ২টার দিকে আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
    আমরা মূলত আমরা মূলত সিঙ্গাপুরে চিকিৎসাধীন গুণী পরিচালক আজিজুর রহমানের চিকিৎসার জন্য সাহায্যের বিষয়ে কথা বলি। আমরা প্রধানমন্ত্রীকে এই চিকিৎ​সায় সহযোগিতা করার জন্য অনুরোধ জানাই। প্রধানমন্ত্রী রাজি হয়েছেন। তিনি আজিজুর রহমানের চিকিৎ​সার সব খরচ বহন করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
    ks

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: শাবানা আর মৌসুমীকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান