• Latest News

    ভারতে টিভি ভাঙচুর, ধোনিদের বাসার সামনে প্রহরা, ১৪৪ ধারা জারি


    অনলাইন ডেস্ক:
    পাকিস্তানকে ১২৪ রানে হারিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে যাত্রা শুরু করেছিল ভারত। অথচ সেই পাকিস্তানের কাছেই ১৮০ রানে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয় টিম ইন্ডিয়ার। মুদ্রার অন্য পিঠ দেখে তাই হতবিহ্বল ভারতীয় সমর্থকেরা। চিরশত্রু পাকিস্তানের কাছে কোহলিদের এই ‘লজ্জাজনক’ হারে তারা ক্ষোভ জানিয়েছে টেলিভিশন সেট ভাঙচুর করে। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরুতে ঠিক উল্টো চিত্র দেখা গেছিল পাকিস্তানে। ভারতের কাছে হারার জ্বলুনি সহ্য করতে না পেরে পাকিস্তান সমর্থকরা টিভি ভাংচুর করে ক্ষোভ জানিয়েছিল।
    এবার ফাইনালে হারের পর ভারতের উত্তর প্রদেশের কানপুর আর উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে এসেছে ভারতীয় সমর্থকদের টিভি ভাঙচুর করে প্রতিবাদ জানানোর খবর। এদিকে, দেরাদুনের বিখ্যাত ক্লক টাওয়ারের আশপাশে অবাঞ্ছিত পরিস্থিতি এড়াতে আগে থেকেই ১৪৪ ধারা জারি করে উত্তরাখণ্ড সরকার। ম্যাচের পর ঝাড়খন্ডের রাজধানী রাঁচিতে মহেন্দ্র সিং ধোনির বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয় বলে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়।
    চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের দুর্দান্ত বোলিং আর ব্যাটিংয়ের কাছে ভারতের হারকে অসহায় আত্মসমর্পণ হিসেবেই দেখছে উগ্র সমর্থকেরা। টেলিভিশন ভাঙচুর করে সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটিয়েছে তারা। সমর্থকেরা আগুন ধরিয়েছেন কোহলির পোস্টারে। ভারতীয় অধিনায়কের দিকে ছুটে যাচ্ছে সমালোচনার তির। কোহলি নিজে এদিন ব্যর্থ হয়েছে। অধিনায়ক হিসেবে, ব্যাটসম্যান হিসেবেও। অনেকে কোহলির মাত্রাতিরিক্ত আগ্রাসী মনোভাবের তীব্র সমালোচনাও করেছেন। সমালোচনার মুখে ভারতের সাবেক ক্রিকেটাররা চুপ থাকলেও পাশে এসে দাঁড়িয়েছেন অন্য দেশের ক্রিকেটাররা। অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেন্ডন ম্যাককালাম মাইস হাসিরা বলেছেন, এক ম্যাচ দিয়ে কোহলিকে বিবেচনা করা অন্যায় হবে।
    ডেকান ক্রনিকল/ ইন্ডিয়া টুডে/ইত্তেফাক

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ভারতে টিভি ভাঙচুর, ধোনিদের বাসার সামনে প্রহরা, ১৪৪ ধারা জারি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান