আল জাবের, উপকূলীয় সংবাদদাতা :
উপকূলীয় অঞ্চলের সর্ববৃত্তর বদরখালী বাজার পরিচালনা কমিটির উদ্যেগে বদরখালী বাজারের সকল প্রকার ব্যবসায়ীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। গতকাল সোমবারের এই ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন বদরখালী বাজার পরিচালনা কমিটির সম্পাদক মৌলভী মনজুর আলম। এতে উপস্থিত থেকে আলোচনা করেন বদরখালী বাজার পরিচালনা কমিটির সদস্য ও মাতারবাড়ী মজিদিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাষ্টার মোশারফ হোছাইন, বদরখালী বাজার পরিচালনা কমিটির সদস্য ডাঃ হেলাল উদ্দিন ও ডাঃ মোরশেদ, বদরখালী বাজার হকার সমিতির সভাপতি আবু তাহের, বাজার ব্যবসায়ী হুমায়ুন কবির ফাগুন, মোনাজাত পরিচালনা করেন বদরখালী এম,এস,ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও বাজার ব্যবসায়ী মৌলানা আবুল কালাম আজাদ, এতে আরো উপস্হিত ছিলেন বদরখালী বাজারের সকল শ্রেনীর ব্যবসায়ী বৃন্দ। বদরখালী বাজারের সম্পাদক মনজুর আলম বলেন আমার পরিচালনাধীন বদরখালী বাজারের ব্যবসায়ীদের প্রতিনিয়ত খবরাখবর রাখছি আমি। আমি বদরখালী বাজারের ব্যবসায়ীদের উত্তর উত্তর সফলতা কামনা করি।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: বদরখালী বাজার পরিচালনা কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
Rating: 5
Reviewed By: Unknown