• Latest News

    ইনানী সমুদ্রের নোনা জলে খালি পায়ে হাঁটালেন প্রধানমন্ত্রী




    কক্সবার্তা প্রতিনিধি :
    কক্সবাজারের উখিয়া উপজেলায় ইনানীতে সমুদ্রের নোনা জলে পা ভেজালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালি পায়ে হেঁটে বেড়ালেন বালুকাবেলায়। সেখানে সমুদ্রের মৃদু মৃদু ঢেউ এসে ভিজিয়ে দিলো তার পা।
    বাংলার প্রকৃতির কাছে যখন কেউ যান তখন তার প্রাণেও বেজে ওঠে বাংলার সুর। আর সে মানুষটি যদি হন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতির কন্যা শেখ হাসিনা। অতীত উদাহরণও রয়েছে অনেক।
    মধ্য বৈশাখের মধ্য দুপুরে কাজের ফাঁকে তিনি সৈকতে হেঁটে বেড়ানোর সময়টুকু বের করে নেন। সঙ্গে ছিলেন কয়েকজন দেহরক্ষী ও সফর সঙ্গীদের কয়েকজন।
    সকাল ১১টায় বিশ্বের দীর্ঘতম ৮০ কিলোমিটার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের উদ্বোধন করেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইসিবি কর্তৃক এক হাজার ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক।
    প্রধানমন্ত্রীর সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক রয়েছেন।
    বিকেলে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের জনসভায় বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ইনানী সমুদ্রের নোনা জলে খালি পায়ে হাঁটালেন প্রধানমন্ত্রী Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান