কক্সবার্তা ডেস্ক :
শনিবার কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে কক্সবাজার শহরজুড়ে পোস্টার, ব্যনার, ফেস্টুনে ছেয়ে গেছে। শহরের মূল সড়কে আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নামে শতাধিক তোরণ নির্মিত হয়েছে।
শহরের প্রবশে দ্বার লিংকরোড় থেকে শুরু করে লাবনী পয়েন্ট পর্যন্ত শুধু তোরণ আর তোরণ। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত নানা রঙ আর বাহারী ডিজাইনের ব্যনার আর ফেস্টুন সবার নজর কাড়ছে। একেই বলে শ্রদ্ধা একেই বলে ভালবাসা।
কক্সবাজার এর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ছবি সংযুক্ত করে জেলা ছাত্রলীগের পোস্টার সবার দৃষ্টি আকর্ষণ করেছে। নজর কাড়ছে স্বাগত ও শ্রদ্ধা জানিয়ে কক্সবাজার জেলা আওয়ামী ওলামা লীগের সিনিয়র সহ-সভাপতি ও আল আবরার ট্যুরস এন্ড ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হকের তোরণ।
শনিবার সকাল ১০ টায় তিনি বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে কক্সবাজার পৌঁছবেন। ১১ টায় মেরিন ড্রাইভ সড়ক উদ্বোধন করবেন। দুপুর সাড়ে ১২ টায় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন। সমাবেশে অন্তত ২ লাখ মানুষের সমাগমের প্রস্তুতি নিয়ে জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা জানান, প্রধানমন্ত্রীকে বরণ করতে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন। তিনি জানান, জনসভায় ৩ হাজার স্বেচ্ছাসেবক, পাঁচটি মেডিকেল টিম নিয়োজিত করা হয়েছে। পর্যাপ্ত টয়লেট ও খাবার পানির জন্য ১০টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে।
প্রতিটি উপজেলা থেকে বিপুল লোকজন জনসভা যোগ দেবেন বলে আশা করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজারে প্রধানমন্ত্রী আগমনে পোষ্টার, ব্যনার, ফেস্টুনে ছেয়ে গেছে শহর
Rating: 5
Reviewed By: Unknown