• Latest News

    চকরিয়া উপজেলা প্রশাসনের অভিযানে গুড়িয়ে দিলেন জমজমাট জুয়ার আসর





    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া :
    চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে ফের আরম্ভ হওয়া বলিখেলা নামক জুয়ার আসরটি বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবা সকাল ১১টায় চকরিয়া উপজেলা প্রশাসনের অভিযানে জমজমাট এ জুয়ার আসরটি বন্ধ করে দেন। একই সাথে স্থানীয় জনসাধারণকে ওসব অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হতে বলা হয়েছে।গত ৮মে থেকে স্থানীয় একটি প্রভাবশালী চক্র খুটাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় বলিখেলা নামে জুয়ার আসর বসায়। এবিষয়ে স্থানীয় প্রশাসন ও জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের চব্বিশ ঘন্টার মধ্যে সমাজ ধ্বংসকারী জুয়াখেলা নামক বেআইনি কর্মকান্ড গুড়িয়ে দিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহেদুল ইসলাম।সাথে ছিলেন চকরিয়া থানার এসআই আব্দুল খালেক, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি বাহাদুরুল হক সহ সকল ইউনিয়ন পরিষদের সদস্যারা। এতে স্থানীয় জনসাধারণ প্রশাসনের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন।ইউএনও শাহেদুল ইসলাম বলেন, এসব অপকর্মগুলো বন্ধ ও প্রতিরোধ করতে প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীকেও ভূমিকা পালন করতে হবে। ইতোমধ্যে পর পর দু'বার আমি এসে অভিযান পরিচালনা করেছি। তবে অপরাধ যারাই করুকনা কেন কাউকে ছাড় দেওয়া হবেনা।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়া উপজেলা প্রশাসনের অভিযানে গুড়িয়ে দিলেন জমজমাট জুয়ার আসর Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান