• Latest News

    অপহৃত যুবলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার


    কক্সবার্তা ডেস্ক : ফটিকছড়ি উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মুহাম্মদ এনামের (৩২) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ মে) রাত ৮টার দিকে উপজেলার জাফতনগর ইউনিয়নের পশ্চিম জাহানপুরের তেলপারই ব্রিজের পাশের খাল থেকে তাকে পুলের পাশের জমিতে তার বস্তাবন্দি লাশ পাওয়া যায়।
    একই এলাকার মৃত সেকান্দর মিয়ার ছেলে এনাম।
    বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ আবু ইউসুফ মিয়া বাংলানিউজকে জানান,   মুহাম্মদ এনাম নামে জাফতনগর ইউনিয়নের পশ্চিম জাহানপুরের তেলপারই ব্রিজের পাশের খাল থেকে  যুবলীগ নেতার বস্তাবন্দি মরদেহ পাওয়া গেছে।
    এর আগে সোমবার (৮ মে) রাতে এনামকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর এনামের স্ত্রী ফটিকছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের পর সম্ভাব্য স্থানে অভিযান চালিয়েও তাকে জীবিত উদ্ধার করতে পারেনি।
    অবশেষে মঙ্গলবার রাত ৮টার দিকে পার্শ্ববর্তী জাফতনগর ইউনিয়নের পশ্চিম জাহানপুরস্থ নির্জন এলাকার তেলপারই ব্রিজের পাশের খাল থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে।
    পারিবারিক সূত্রে জানা যায়, এনামকে অপহরণের পর স্ত্রীর মুঠোফোনে অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে ফোন করে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপন দাবি করেছিল। মুক্তিপনের টাকা দেয়া না হলে তাকে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে মুক্তিপণের টাকা না দেয়ায় তাকে হত্যা করা হয়েছে।
    ফটিকছড়ি থানার ওসি আবু ইউসুফ মিয়া আরও বলেন, স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে এনামকে উদ্ধারে অভিযান চালিয়েছি। ধারণা করা হচ্ছে অপহরণকরীরা তাকে অজ্ঞাত স্থানে হত্যা করে পালিয়ে গেছে। পরবর্তূীতে স্থানীয়রা বস্তাবন্দি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। এ ব্যাপারে মামলা পক্রিয়াধীন রয়েছে।nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: অপহৃত যুবলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান