• Latest News

    টেকনাফে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার





    নুর হাকিম আনোয়ার,টেকনাফ::
    কক্সবার্তা ডট কম।।
    টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মডেল থানার পুলিশ।

    তবে এসময় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য জামাল উদ্দীন মেম্বারের দুই ছেলে মো: আজম ও শাহ নেওয়াজকে পলাতক আসামী করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে থানার এসআই মুফিজুল ইসলাম খাঁন, দিপাঙ্কর রায়, জাহেদ হোসনের নেতৃত্বে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

    টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন খাঁন জানান, হ্নীলা ইউনিয়নের আলীখালীর ইউপি সদস্য জামাল উদ্দীন মেম্বারের বাড়ির পুকুরের মাটির গর্ত থেকে ১লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা বলে জানান তিনি।

    তিনি আরো জানান, এ ঘটনায় হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য জামাল উদ্দীন মেম্বারের দুই ছেলে মো: আজম ও শাহ নেওয়াজকে পলাতক আসামী করে মাদ
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: টেকনাফে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান