• Latest News

    কক্সবাজারে মিনিবাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত





    আমান উল্লাহ আমান,টেকনাফ::
    কক্সবার্তা ডট কম।।
    কক্সবাজার কলেজ সংলগ্ন পাওয়ার হাউস নামক স্থানে মোটর সাইকেল এবং মিনিবাস মুখোমুখি সংঘর্ষ চাপা পড়ে কক্সবাজার কলেজের এমবিএ পরীক্ষার্থী মোঃ সাদেক নামে এক ছাত্র নিহত হয়েছেন। সে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া গ্রামের হাজী সামশুল আলমের পুত্র। ১৫ মে সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

    জানা গেছে, কক্সবাজারে একটি বিয়ের অনুষ্ঠানে বন্ধু থেকে নেওয়া মোটর সাইকেল যোগে যাওয়ার পথে কক্সবাজারের পাউয়ার হাউস নামক স্থানে মিনি বাসের (ষ্পেশাল সার্ভিস চট্টমেট্টো-জ-১১-২৮২৬) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে নেওয়ার পথে দুপুর দেড়টার দিকে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
    জানা গেছে, স্পেশাল সার্ভিস (চট্টমেট্টো-জ-১১-২৮২৬) গাড়ীটির মালিক টেকনাফের হ্নীলার বার্মাইয়া সামশু। তাঁর এই অকাল মৃত্যুতে শিক্ষিত সমাজ, যুব সমাজসহ সর্বস্তরের মধ্যে শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য, নিহত মোঃ সাদেক কক্সবাজার সরকারি কলেজের এমবিএ (একাউন্টিং) শেষ বর্ষের পরিক্ষার্থী।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজারে মিনিবাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান