• Latest News

    মহেশখালী কালারমারছড়ায় শিক্ষকের হাতে শিশু ছাত্রী ধর্ষণ!


    আল জাবের :
    মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে শিক্ষকের হাতে এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৫ মে) রাত ৮ টার সময় ইউনিয়নের চালিয়াতলি এহয়া উলুমুদ্দীন মাদ্রাসার শিক্ষক কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে ৭ বছরের এক শিশু ছাত্রী। ধর্ষক শিক্ষক কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আবু মুজাহেরের পুত্র বলে জানা গেছে। রিপোর্ট লিখার সময় রাত ১২টায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

    বিগত ৭-৮ মাস আগেও উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানে আরো একটি বলতকারের ঘটনার কোন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। একই প্রতিষ্ঠানে বছরে একাধিকবার কুকর্মীয় ঘটনার প্রতি তীব্র প্রতিবাদ মুখী এলাকাবাসী। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে ভবিষ্যতে অবৈধ কর্মকান্ড বন্ধে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন তারা। এব্যাপারে কালারমারছড়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর কাশেমকে মুটোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মহেশখালী কালারমারছড়ায় শিক্ষকের হাতে শিশু ছাত্রী ধর্ষণ! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান