• Latest News

    কক্সবাজারে বোয়িং চলাচলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


    কক্সবাজার প্রতিনিধি :
    কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়েতে ৭৩৭-৮০০ বোয়িং বিমান চলাচল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    আজ শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী ৭৩৭-৮০০ বোয়িং বিমান মেঘদূতে করে ঢাকা থেকে কক্সবাজারে আসেন। এভাবে এটি সর্বপ্রথম বিমান অবতরণ এখানে। বিমান থেকে নেমেই প্রধানমন্ত্রী উদ্বোধন করেন।
    এ সময় বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেননসহ মন্ত্রিপরিষদ সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
    পরে তিনি ইনানী বিচের উদ্দেশে রওয়ানা হন। সেখানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের উদ্বোধন করবেন। তার সঙ্গে থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
    প্রকল্পের তত্ত্বাবধায়ক লেফটেন্যান্ট কর্নেল কে এম মেহেদী হাসান জানান, এটি বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ, এটির দৈর্ঘ্য ৮০ কিলোমিটার।
    দুপুর ২টা থেকে পৌনে ৩টার মধ্যে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার মেডিকেল কলেজ ও কক্সবাজার সরকারি মহিলা কলেজের ১০০ শয্যাবিশিষ্ট ছাত্রী নিবাস, কক্সবাজার সরকারি কলেজের একাডেমিক ভবন কাম এক্সামিনেশন হল, কক্সবাজারের উখিয়ায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের দ্বিতল একাডেমিক ভবন এবং মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন পাইপ লাইন উদ্বোধন করবেন।
    প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্প এলজিইডি অংশের আওতায় কক্সবাজার জেলার সদর উপজেলাধীন বাকখালী নদীর উপর খুরুস্কুল ঘাটে ৫৯৫ মিটার দৈর্ঘ্যের পিসি বক্সগার্ডার ব্রিজ, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ও কক্সবাজার আইটি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
    বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার উদ্দেশে আকাশ পথে কক্সবাজার ছাড়ার কথা রয়েছে। nb
     
    L
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজারে বোয়িং চলাচলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান