• Latest News

    ডুলাহাজারার অবৈধ দখল ছেড়ে দিতে বনবিভাগের নোটিশ


    চকরিয়া প্রতিনিধি :
    কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জ অফিসের বেশ কিছু জায়গা ফের বন বিভাগের কাছে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন আদালত। বনবিভাগের দায়ের করা মামলার প্রেক্ষিতে আদালত এ রায় দেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা। ইতোমধ্যে জায়গা ছেঁেড় দেয়ার জন্য ডুলাহাজারা ইউনিয়নের ছগিরশাহ কাটা গ্রামের মকছুদ আহমদের কাছে নোটিশ দিয়েছেন বন বিভাগ।
    ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা আব্দুল মতিন স্বাক্ষরীত নোটিশে জানানো হয়েছে আর.এস -৬৫নং খতিয়ানের ২২৬নং দাগের ৪ একর এবং অপর দাগ নং ২০৩০ এর আন্দরের ১ একর সহ মোট ৬ একর ছগিরশাহ কাটা গ্রামের মৃত উকিল আহমদের পুত্র মকছুদ আহমদ ও একই গ্রামের বদি আলম ফকির ভিলেজার ও আশরাফুল আলমকে আসামী করে যে মামলা কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে দায়ের করা হয় বনবিভাগের পক্ষ থেকে। ২০১৬ সালের ২৭ ডিসেম্বর মামলার রায় হয়েছে।
    রেঞ্জ কর্মকর্তা আবদুল মতিন বলেন, মামলার রায়ে মকছুদ আহমদকে অবৈধ দখলদার এবং বনবিভাগের উক্ত জমি ছেড়ে দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। সেহেতু বন বিভাগ কর্তৃক দেয়া নোটিশ পাওয়ার পর থেকে উক্ত জমি অন্য কেউ দাবী করতে পারবেন না।sc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারার অবৈধ দখল ছেড়ে দিতে বনবিভাগের নোটিশ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান