চকরিয়া প্রতিনিধি :
চকরিয়ার ফাঁসিয়াখালী থেকে মা্দ্রাসা ছাত্রী অপহরনে অভিযুক্ত হিন্দু যুবক কাঞ্চন দে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছে। গত ১৬ মে ২০১৭ ইং তারিখ ৩টায় কক্সবাজারের নোটারী ম্যাজিষ্ট্রেট এডভোকেট নাজিম উদ্দিনের নিকট হাজির হয়ে এফিডেভিট মুলে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছে। তার পুর্ব নাম কাঞ্চন দে বাতিল করে বর্তমানে মোহাম্মদ ইয়াছিন আরাফাত রেখেছেন বলে ঘোষনা দেন। কাঞ্চন দে বর্তমান মোহাম্মদ ইয়াছিন আরাফাত (২৬) কক্সবাজার সদরের খুরুস্কুল ৯নং ওয়ার্ডের দক্ষিণ হিন্দু পাড়ার কাজল কান্তি দে ও সাগরিকা রানী দে”র পুত্র। সে বর্তমানে ভিকটিমের বাড়ীতে রয়েছে।
নও মুসলিম মোহাম্মদ ইয়াছিন আরাফাত সকলের দোয়া প্রার্থী।
উল্লেখ্য:; চকরিয়া চিরিঙ্গা শহরে লাভা ভিডিও এন্ড মিকচার সেন্টারের কর্মচারী চকরিয়ার এক কিশোরী মাদ্রাসা ছাত্রীকে অপহরন করে নয় মাস ধরে ধর্ষনের অভিযোগ উঠলে পর কাঞ্চন দাস নামের অপহরনকারীকে আটক করার ২সপ্তাহ পর এ ঘোষনা দেয় অভিযুক্ত যুবক। চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের দক্ষিন ঘুনিয়ায় এ ঘটনা ঘটেছে।nc
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ইসলাম ধর্ম গ্রহন করলেন চকরিয়ার ছাত্রী অপহরনে অভিযুক্ত হিন্দু যুবক
Rating: 5
Reviewed By: Unknown