• Latest News

    ঘূর্ণিঝড় মোকাবেলায় কক্সবাজারে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন


    কক্সবার্তা ডেস্ক :
    ঘূর্ণিঝড় ‘মোরা’ আরও উত্তর দিকে সরে বাংলাদেশ উপকূলের ৫০০ কিলোমিটারের মধ্যে চলে আসায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
    আর এই ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কক্সবাজার জেলা প্রশাসন।
    এ উপলক্ষে আয়োজিত জরুরি বৈঠকে জানানো হয়, উপকূল থেকে সোমবার (২৯ মে) বিকেল থেকে লোকজনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনা হবে। এজন্য ৫৩৮টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধারের জন্য পর্যাপ্ত যানবাহনও প্রস্তুত রয়েছে। রেড ক্রিসেন্টের ৬ হাজার ১০ জন স্বেচ্ছাসেবক ৪১৪টি ইউনিটে বিভক্ত কাজ করবে। ৮৮টি মেডিকেল টিম তৈরি করা হয়েছে। পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঘূর্ণিঝড় মোকাবেলায় কক্সবাজারে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান