মোঃ নাজমুল সাঈদ সোহেল, চকরিয়া:
কক্সবাজার জেলার বিদ্যুৎ বিভাগের চকরিয়া (ওয়াপদার) আবাসিক প্রকৌশলী আর ই ফয়জুল আলীম আলোর বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগে চকরিয়া উপজেলা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা রুজু করা হয়েছে। মামলাটি এক সপ্তাহের ব্যাবধানে রিপোর্ট প্রদানের ভিত্তিতে চকরিয়া থানার অফিসার ইনসার্জ বখতেয়ার উদ্দিন চৌধুরীকে নির্দেশ প্রদান করেছেন বিজ্ঞ আদালত। গত বৃহষ্পতিবার চকরিয়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুল হক মামলাটি দায়ের করেন। আর ই আলোর বিরুদ্ধে ঘুষ দাবী সহ মসজিদের বিরুদ্ধে অশালিন আচরণ, বাদী আইনজীবীর সাথে আইন নিয়ে মনগড়া মন্তব্য (উল্টো আইনের ব্যাখ্যা চাওয়া) এবং একটি কলেজের হিসাব কর্মকর্তার সাথেও অসাধাচরণ করা সহ আরই নিজেকে ক্লাস ওয়ান অফিসার দাবী করে তার মনগড়া সিস্টেম প্রয়োগসহ হুমকি প্রদান করেন। ওই আইনজীবীর সাথে খারাপ ব্যাবহার করায় উপরোক্ত মামলাটি করেন। মামলায় আইনজীবী মুজিবুল হকের কাছ থেকে ২০ হাজার টাকা ঘোষ দাবীর অভিযোগ আনা হয়েছে।
আলো আরো বলেন অতীতে চকরিয়া কৃষকলীগের মুজিবুর রহমানকে পর্যন্ত জেল খাটিয়েছি।আমার হাত অনেক লম্বা,দীর্ঘ দিন চকরিয়া বহাল এমনেথাকিনি। আমি এই অফিসের প্রধান,যাই বলি তাই হবে।
ভোক্তভোগী গ্রাহকদের আকুল আবেদন এই আলোর মত অফিসার যদি বহাল তবিয়তে থাকেন তাহলে গ্রাহক সেবা তো দূর্বল কথা লাঞ্চনা বঞ্চনা ছাড়া কিছুই সুবিধাভোগ স্বাধ কেউ পাবেনা। শীঘ্রই তার অপসারণ প্রয়োজন বলে দাবী করেন সাধারণ গ্রাহকভোক্তারা।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়া বিদ্যুৎ প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগে মামলা
Rating: 5
Reviewed By: Unknown