চকরিয়া প্রতিনিধি :
চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে কৈয়ারবিল ইউনিয়নের সফিক প্রকাশ ডাকাত সফিককে গ্রেপ্তার করেন। সে সাবেক এম ইউ পি মোজাহের আহমদের পুত্র, তারর বয়স ২৭। দীর্ঘদিন যাবত সে নানা অনৈতিক কর্মকান্ডে জড়িত। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ ৮টি মামলা রয়েছে। এলাকায় তার অত্যাচারে অতিষ্ঠ সাধারণ জনসাধারণ। বিগত কিছুদিন আগে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিনারকে বেধড়ক মারধর করে, পরবর্তী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম ঘটনার সত্যতা যাচাই করে সফিকের বিরুদ্ধে সংস্লিস্টতা আইনে থানায় মামলা করেন। গত ২৮মে রবিবার দিবাগত রাত্রে আনুমানিক ১টা ৪৫মিনিটের দিকে চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরির নেতৃত্বে সংগীয় চল্লিশ জন পুলিশ টিম নিয়ে অভিযান চালিয়ে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর আটক করতে সক্ষম হন। এ সময় ডাকাত সফিক ঘরের ভেতর থেকে পুলিশের ওপর চড়াও হয়ে প্রায় ১ ঘন্টা যাবত অকথ্যভাষায় গালিগালাজ ও ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশের চার সদস্য আঘাতপ্রাপ্ত হন। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে সে গুলি ছুড়ে, পুলিশ ওপাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ অবস্থায় সফিক আটক করত সক্ষম হন। এঅভিযানে ওসি বখতার উদ্দিন চৌধুরি সাথে প্রতিনিধিত্ব করেন এস আই কাউচার চৌধুরি, এস আই গৌতম সাহা, এস আই মাহাবুবসহ চল্লিশ সদস্যের টিম এবং ঘটনার সত্যতা স্বীকার করেন।nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়ায় পুলিশের অভিযানে ডাকাত সফিক গ্রেপ্তার
Rating: 5
Reviewed By: Unknown