• Latest News

    লামায় শ্যালককে দা দিয়ে কুপিয়ে হত্যা করলেন ভগ্নিপতি: আটক ১


    লামা প্রতিনিধি :
    বান্দরবানের লামা উপজেলায় পারিবারিক শত্রুতার জের ধরে ভগ্নিপতির হাতে সাচিমং মার্মা (৩০) নামের এক ব্যক্তি খুন হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি ফাদু বাগান পাড়ায় এ ঘটনা ঘটে। সাচিমং মার্মা ফাদু বাগান পাড়ার বাসিন্দা মৃত নিউহ্লামং মার্মার ছেলে। সম্পর্কে তারা শালা দুলা ভাই। অভিযুক্ত মংহ্লাথোয়াই একই পাড়ার বাসিন্দা ক্যচাচিং মার্মার ছেলে বলে জানা গেছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।
    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সাচিমং মার্মা ও ভগ্নিপতি মংহ্লাথোয়াই মার্মার (৩০) মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ভগ্নিপতি মংহ্লাথোয়াই মার্মাসহ আরও ৪-৫ জন সংঘবদ্ধ হয়ে সাচিংমং মার্মাকে বাড়ির আঙ্গিনায় দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ফাদু বাগান পাড়ার বাসিন্দা উচামু মার্মার ছেলে চুথোয়াই উ মার্মাকে (২৪) আটক করে।
    ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: লামায় শ্যালককে দা দিয়ে কুপিয়ে হত্যা করলেন ভগ্নিপতি: আটক ১ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান