• Latest News

    চকরিয়ায় অবৈধ ওয়াই-ফাই ব্যবসা চালিয়ে যাচ্ছেন মালুমঘাটের সেলিম


    চকরিয়া প্রতিনিধি :
    চকরিয়া পৌর শহরের নিউ মার্কেট ৩য় তলায় অনুমোদন বিহীন ইন্টারনেট ওয়াই-ফাই ব্যাবসার নামে বৈদেশিক মোবাইল অপারেটর নিয়ন্ত্রন করে যাচ্ছেন মালুমঘাটের কেবল ব্যবসায়ী সেলিম উদ্দিন। সরকারি রাজস্ব ফাকি দিয়ে লক্ষ লক্ষ টাকার অবৈধ ব্যাবসা চালিয়ে যাচ্ছে ওই যুবক। তার দাবী সরকারের কোন দপ্তর তার অবৈধ ইন্টারনেট ব্যবসা বন্ধ করার সুযোগ নাই। সচেতন মহল এসব বিষয়ে তড়িত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছে। অভিযুক্ত সেলিম জানিয়েছেন, তিনি নিউ মার্কেটে লুসাই ছাফা খানার মালিকের ক্রয় সুত্রে মালিকানাধীন দুইটি কক্ষ ভাড়ায় নিয়েছেন। তিনি ইতিপূর্বে দীর্ঘদিন ধরে চকরিয়া সিটি সেন্টারে দুতলায় ইন্টারন্যাট ওয়াই ফাই ব্যবসা করে আসছেন। তিনি চকরিয়া থানা ও বিদ্যুৎ অফিসে ফ্রি ওয়াই-ফাই সংযোগ দিয়েছেন বলেও দাবী করেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় অবৈধ ওয়াই-ফাই ব্যবসা চালিয়ে যাচ্ছেন মালুমঘাটের সেলিম Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান