• Latest News

    চট্টগ্রামে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা!


    কক্সবার্তা ডেস্ক :
    চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় সোহেল রানা বাবলু (২৭) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
    বুধবার ভোরে সোহেল রানা মোটরসাইকেলে করে উপজেলার হরিশপুর ব্রাহ্মণ সাঁকো এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। তিনি সন্দ্বীপ পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক ছিলেন।
    সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
    স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। সোহেল রানা স্থানীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা গ্রুপের সমর্থক ছিলেন। sc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চট্টগ্রামে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান