• Latest News

    ইসলাম নিয়ে ভাষণ দিবেন ট্রাম্প


    আন্তর্জাতিক ডেস্ক :
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামের বিশ্বাস নিয়ে গুরুত্বপূর্ণ ভাষণ দিতে যাচ্ছেন।
    আসন্ন সৌদি আরব সফরে তিনি এ ভাষণ দিবেন বলে মঙ্গলবার হোয়াইট হাউস জানিয়েছে। খবর এএফপির।
    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা ও ক্ষমতা গ্রহণের পর নিজেকে চরম মুসলিম বিদ্বেষী হিসেবে বিশ্বের সামনে তুলে ধরেছেন ডোনাল্ড ট্রাম্প।
    যুক্তরাষ্ট্রে ছয়টি মুসলিম দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞার নির্বাহী আদেশও জারি করেছেন তিনি।
    হোয়াইট হাউস জানিয়েছে, ইসলামের মাতৃভূমি সৌদি আরব সফরে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ইসলাম নিয়ে ভাষণ দিবেন।
    এছাড়া সফরে তিনি ৫০টির অধিক মুসলিম দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশ নিবেন।
    ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার জানিয়েছেন, মুসলিম নেতাদের ওই মধ্যাহ্নভোজেই ডোনাল্ড ট্রাম্প কট্টরবাদী মতাদর্শের বিরুদ্ধে উৎসাহমূলক বক্তৃতা দিবেন। সেখানে তিনি ইসলামের শান্তিপূর্ণ আদর্শ সম্পর্কে কথা বলবেন।
    সৌদি আরবের সরকারি সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে রিয়াদ সফরে আসবেন।
    একই সময়ে দেশটিতে ৫৬টি আরব এবং মুসলিম দেশের নেতারা জঙ্গিবাদ ও এর অর্থায়ন বন্ধের কৌশল নিয়ে এক বৈঠকে মিলিত হবেন।
    হোয়াইট হাউজের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হুমকি মোকাবেলা, ইয়েমেনের যুদ্ধ এবং ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও লোহিত সাগরের উত্তেজনা বিষয়ে আলোচনা করবেন। jo

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ইসলাম নিয়ে ভাষণ দিবেন ট্রাম্প Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান