নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :
বাংলাদেশ আওয়ামীলীগ শাহারবিল ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মোক্তার হোসেন (নাগু) ২৩ মে রাত ১০ টা ৪৫ মিনিটে মাইজঘোনাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আজ ২৪মে বিকাল ৩ ঘটিকার সময় মাইজঘোনা পুরাতন জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্টিত হবে বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে।
চকরিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল মজিদ।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: শাহারবিল ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ইন্তেকাল: চকরিয়া প্রেসক্লাবের শোক
Rating: 5
Reviewed By: Unknown