• Latest News

    মহেশখালীতে স্বামীর হাতে স্ত্রী খুন


    মহেশখালী প্রতিবেদক :
    কক্সবাজারের মহেশখালীতে তসলিমা আক্তার (২০) নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের জামাল পাড়া থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এদিকে ঘটনার পর তসলিমার স্বামীসহ শ্বশুর বাড়ীর সবাই পালাতক।
    তসলিমা আক্তার বড় মহেশখালী ইউনিয়নের মধ্যম ফকিরা ঘোনা গ্রামের আবু ছৈয়দের মেয়ে। তাসলিমার সঙ্গে ৬ মাস আগে হোয়ানক ইউনিয়নের জামাল পাড়ার আব্দুল খালেকের ছেলে আলী হোসেনের বিয়ে।
    নিহতের মা জান্নাত বেগম ও বাবা জানান, বিয়ের পর আলী হোসেন তসলিমার দুইভরি স্বর্ণালংকার বিক্রির চেষ্টাকে কেন্দ্র করে দু’জনের মনোমালিন্য চলে আসছিল। এর জের ধরে মারধর করায় গত ১০ দিন আগে তসলিমাকে তাদের বাড়িতে নিয়ে
    আসা হয়। ৮ মে সোমবার রাতে শ্বশুর আব্দুল খালেক স্থানীয় সাবেক মেম্বার আব্দুল কবিরকে তাদের বাড়িতে এসে মেম্বারের জিম্মায় তসলিমাকে নিয়ে যায়। এরপর আজ তাদের মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়।
    মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের নাকে, মুখে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে স্বামীর হাতেই তাসলিমা
    খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্বামীসহ অন্যান্যদের ধরতে পুলিশ অভিযান চালছে বলে জানান তিনি।sc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মহেশখালীতে স্বামীর হাতে স্ত্রী খুন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান