• Latest News

    আলীকদমে তামাকের পরিবর্তে চিনাবাদাম চাষে সাফলতা!



    মোঃ শাহনেওয়াজ::
    আলিকদম প্রতিনিধি।।
    কক্সবার্তা ডট কম।।






    বান্দরবানের আলীকদম উপজেলায় তামাক চাষীরা তামাক চাষের পরিবর্তে  বাণিজ্যিকভাবে চিনাবাদাম আবাদের দিকে ঝুঁকেছে বলে জানা যায়। কম খরচে,স্বল্প পরিশ্রমে বেশি ফলন হয় বলে কৃষকরা বাদাম চাষের দিকে আগ্রহী হয়েছে।


     অন্যান্য বছরের চেয়ে এবছর আলীকদমে তামাকের পরিবর্তে বাণিজ্যিকভাবে বাদামের আবাদ বৃদ্ধি পেয়েছে। আলীকদম উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা  বাবু অভিজিৎ বড়ুয়া জানান,বিগত বছরের তুলনায় এবছর অত্র উপজেলায় ১১০.০ হেক্টর জমিতে চিনাবাদাম বেশি চাষ হয়েছে। বিশেষ করে ০৩ নং নয়াপাড়া ইউনিয়ন ও করুপপাতা ইউনিয়নের নদীর চরে কৃষকরা তামাক চাষ বাদ দিয়ে চিনাবাদাম আবাদ করেছে। গতবছর বাদাম আবাদ হয়েছিল ১৪০.০ হেক্টর জমিতে। আর এবছর বাদামের আবাদ হয়েছে ২৫০.০ হেক্টর জমিতে। নয়াপাড়ার রোয়াম্ভু এলাকার বাদাম চাষী মোঃ রেজাউল করিম জানান, নদীর চরে বাদাম চাষ করে তিনি লাভবান হয়েছেন এবং আগামী বছর বাদামের চাষ আরো  বাড়াবেন।


    আলীকদম উপজেলা কৃষি অফিসার জনাব মোহাম্মদ ইয়াকুব বলেন , বেলে,বেলে দো-আশ,ও দোআশ মাটি বাদাম চাষের উপযোগী। যদি কৃষকরা বাণিজ্যিকভাবে চিনাবাদামের চাষ করেন, তবে আলীকদম উপজেলায় বাদাম চাষ বাড়বে এবং আর কোন জমি পতিত থাকবে না। আমরা তামাকের পরিবর্তে চিনাবাদাম চাষের জন্য কৃষকদের উৎসাহিত করে আসছি।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: আলীকদমে তামাকের পরিবর্তে চিনাবাদাম চাষে সাফলতা! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান