• Latest News

    চকরিয়ার হাফেজ রিয়াজ কেরানীহাটে সড়ক দুর্ঘটনায় নিহত


    চকরিয়া প্রতিনিধি :
    চট্টগ্রাম যাওয়ার পথে কেরানীহাটে সড়ক দুর্ঘটনায় মাওলনা রিয়াজ উদ্দিন (৩৫) নামের চকরিয়ার এক হাফেজ নিহত হয়েছে। রোববার সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় হাফেজ রিয়াজ উদ্দিন নিহত হয়েছেন বলে সত্যতা নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি আটক করা হয়েছে।
    চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা কাইছার বলেন, কেরানীহাটে সড়ক দুর্ঘটনায় নিহত মাওলানা রিয়াজ উদ্দিন চকরিয়া উপজেলার লক্ষারচর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মাহবুবুল আলমের একমাত্র ছেলে। ইউপি চেয়ারম্যান বলেন, সকালে বাড়ি থেকে ব্যক্তিগত কাজে এসআলম পরিবহনের একটি গাড়িতে করে চট্টগ্রাম যাচ্ছিলেন রিয়াজ। ওইসময় তাদের গাড়িটি কেরানীহাট এলাকা অতিক্রমকালে দুর্ঘটনার শিকার হয়ে তিনি মুত্যু বরণ করেন।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ার হাফেজ রিয়াজ কেরানীহাটে সড়ক দুর্ঘটনায় নিহত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান